Sunday, April 5, 2026

রাজস্থানের বিরুদ্ধে হারের কারণ খুঁজে বার করলেন ক‍্যাপ্টেন কুল

Date:

Share post:

শনিবার রাজস্থান রয়‍্যালসের ( Rajasthan Royals) কাছে ৭ উইকেটে হারে ধোনির( dhoni) চেন্নাই সুপার কিং( chennai super kings)। বড় রান সংখ‍্যা করেও রাজস্থানের বিরুদ্ধে হারতে হয়েছে সিএসকেকে। ম‍্যাচ হারের কারণ হিসাবে রাজস্থানের প্রথম পাঁচ-ছয় ওভারের দুরন্ত ব‍্যাটিংকেই তুলে ধরলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সাংবাদিক সম্মেলনে ক‍্যাপ্টেন কুল বলেন,”ওরা প্রথম ৬ ওভারেই ম্যাচটা আমাদের আয়ত্তের বাইরে নিয়ে চলে যায়। বড় রান তাড়া করতে গেলে পাওয়ার প্লে-তে ঠিক যে ভাবে ব্যাট করার কথা, ওরা ঠিক সে ভাবেই ব্যাট করেছে। তাই ১৮৯ মত বড় রান তাড়া করতে পেড়ে জিততে পেরেছে।”

এরপাশাপাশি ধোনি আরও বলেন,”টস হারাটা আমাদের বিপক্ষে গিয়েছে। শুরুতে বল কিছুটা হলেও ধীর গতিতে আসছিল। ওদের স্পিনাররা তার সুবিধে পেয়েছে। কিন্তু পরের দিকে উইকেট একেবারে সহজ হয়ে গিয়েছিল। বল উইকেটে পড়ে খুব ভাল ভাবে ব্যাটে আসছিল। তবু বড় রান তাড়া করতে গেলে ভাল ব্যাট করার প্রয়োজন। আর ওদের ব্যাটাররা ঠিক সেটাই করেছে। তাই জয় পেয়েছে।”

এই মুহূর্তে ১২ ম‍্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে ধোনির দল। প্লে-অফের রাস্তা আগেই পাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন:রবিবার ডুরান্ড ফাইনালের হাইভোল্টেজ ম‍্যাচে মহামেডানের মুখোমুখি এফসি গোয়া, প্রতিপক্ষকে সমীহ চেরনিশভের

advt 19

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...