Sunday, April 5, 2026

ফের তালিবানকে লক্ষ্য করে গুলি জালালাবাদে, মৃত ৪, আহত ২

Date:

Share post:

তালিবানের বিরুদ্ধে আরও একবার হামলা চলল জালালাবাদে। শনিবার আফগানিস্তানের জালালাবাদের পূর্বের একটি শহরে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় দুই তালিবান সদস্য ও দুই স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত আরও ২।

স্থানীয় তালিবান প্রশাসন জানিয়েছে,  গতকাল দুপুরেই আচমকা হামলা চালায় ওই বন্দুকবাজ। তালিববাহিনীর সঙ্গে জোরদার গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে দুই তালিবানি যোদ্ধার মৃত্যু হয়েছে।এখনও অবধি এই হামলার দায়স্বীকার করেনি কোনও গোষ্ঠী। যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ইসলামিক স্টেট অব খোরাসান অর্থাৎ আইসিস এই ঘটনায় জড়িত। প্রশাসন সূত্রে জানানো হয়েছে,  গুলির আঘাতে যে দুজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন ছিলেন নানঘরকর জেলার কৃষিবিভাগের প্রাক্তন মুখপাত্র সইদ মারুফ সাদাত। তাঁর খুড়তুতো ভাই শরিফ সাদাত জানান, এপি সাদাতের ছেলেও গতকালের হামলায় আহত হয়েছেন। এছাড়াও পথচলতি আরও এক ব্যক্তির মৃত্যু ও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন:মুম্বইয়ের ক্রুজ থেকে নিষিদ্ধ মাদক-সহ আটক বলিউডের প্রথম সারির অভিনেতার ছেলে

প্রসঙ্গত, আফগানিস্তান দখলের পরই তালিবানের নয়া শত্রু হয়ে উঠেছে আইসিস।  দুই জঙ্গিগোষ্ঠীই ইসলামিক আইনে বিশ্বাসী হলেও আইসিস-কে আরও চরমপন্থী। তারা আধুনিক শরিয়া আইন নয়, ইসলাম ধর্মের সূচনায় যে শরিয়া আইন ছিল, তা প্রয়োগ করতে চায়। তারা ইসলামিক আইন কেবল আফগানিস্তানেই নয়, সমগ্র এশিয়া জুড়ে ছড়িয়ে দিতে চায়।

advt 19

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...