Saturday, April 4, 2026

আদালতের নির্দেশ, কোভিড-বিধি দেখা যাবে পুজো, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

পুজোর দিনগুলিতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু শিথিল করা হয়েছে। এই  নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ফলে রাতে ঠাকুর দেখতে পারবেন পুজোপ্রেমীরা। তবে হাইকোর্টের নির্দেশে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাবে না। তা মেনে ঠাকুর দেখতে সমস্যা হবে না বলে শনিবার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, উৎসব ভালো করে কাটান।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”১০ অক্টোবর থেকে ছাড় দেওয়া হয়েছে। রাতেও আপনারা মণ্ডপে ঘুরতে পারেন। আদালতের বিধিনিষেধ, কোভিড বিধি মেনে চলতে হবে। মণ্ডপের ভিতরে না গিয়ে বাইরে থেকে তো দেখতেই পারেন। আর ভিতরে শুধু আয়োজকরা থাকেন।” স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার আবশ্যক বলে সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: অশান্তি রুখতে কলকাতা পুলিশকে কঠোর নির্দেশ দেওয়ার আর্জি টিব্রেওয়ালের, চিঠি দিলেন হাইকোর্টে

উপনির্বাচনের প্রচার উৎসবের দিনগুলিতে বন্ধ রাখা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি।

advt 19

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...