Tuesday, June 23, 2026

‘হাইকোর্টের রায়ে নন্দীগ্রামে আবার গণনা হলে জিতবেন মমতাই’, মন্তব্য অনুব্রতর

Date:

Share post:

অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫৮,৮৩২ ভোটে জয়লাভ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয়ে উচ্ছ্বসিত অনুব্রত মণ্ডলও (Anubrata Mondal)। মুখ্যমন্ত্রীর জয়লাভের পর তাঁর বক্তব্য, কলকাতার হাইকোর্টের রায়ে যদি নন্দীগ্রামে ভোটের ফলের আবার গণনা হয়, তাহলে সেখানও থেকেও বিপুল ভোটে জয়লাভ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের প্রসঙ্গে অনুব্রত এদিন আরও বলেন, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না তো কে জিতবেন? আমি তো আগেই বলেছিলাম, ৬০-৮০ হাজার ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে ভোট দিয়েছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার, এই দুয়ারে সরকার। আর অন্য দিকে বিজেপি-র কথাও শুনছে। বিজেপি একের পর এক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে।মানুষ দিদিকেই ভোট দেবেন, এটাই স্বাভাবিক।’

আরও পড়ুন- চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃনমূল

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...