Monday, April 6, 2026

বয়ানে অসন্তুষ্ট এনসিবি, মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান

Date:

Share post:

শেষ পর্যন্ত গ্রেফতার হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Arian Khan Son of Shahrukh Khan ) ।মাদক কাণ্ডে টানা ১৬ ঘন্টা জেরার পর গ্রেফতার করা হল আরিয়ান খানকে। শনিবার মুম্বই থেকে গোয়াগামী একটি ক্রুজ শিপের মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান খান। সেখান থেকেই তাঁকে মাদক সেবনরত অবস্থায় আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

শনিবার রাতে থেকেই মাদক-কাণ্ডে এনসিবি-র দফতরে আটক ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে রবিবার সকাল থেকে। বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান। অনুশোচনা প্রকাশ করেও বলেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। এর আগে কখনও এমন কাজ করেননি বলেই দাবি করেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার হতে হলো ।

আরিয়ানের সঙ্গেই ওই ক্রুজ থেকে আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিার রাতের মাদক পার্টিতে এঁরা প্রত্যেকেই ছিলেন। এনসিবি সূত্রের খবর, আপাতত খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কোথায় কোথায় যেতেন, কাদের সঙ্গে মিশতেন এই সবকিছু নিয়েই তদন্ত হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নামী উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি খান পরিবারের কোনও সদস্যই।

advt 19

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...