Monday, March 16, 2026

আফগান সীমান্ত রক্ষায় আত্মঘাতী হামলাকারী মনসুর বাহিনী মোতায়েন তালিবানের

Date:

Share post:

কোনও সাধারণ সেনাবাহিনী নয় সীমান্ত রক্ষায় ‘মানব বোমা’ করছে তালিবানি জঙ্গি গোষ্ঠী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে সম্প্রতি প্রকাশ্যে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। দেশের সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে তাজাকিস্তান সীমান্তের দায়িত্ব এই বিশেষ বাহিনীর ওপর দিয়েছে তালিবান(taliban)। আফগানিস্তানের(Afghanistan) এই বাহিনীর নাম মনসুর বাহিনী(Mansoor)।

তালিবান শাসনে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নর মোল্লা নিশার আহমেদ আহমেদ সংবাদমাধ্যমকে জানান, আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই দল লস্কর-ই-মনসুর বা মনসুর সেনা নামে পরিচিত। পূর্বের আফগান সরকার এবং মার্কিন সেনাঘাঁটিতে তালিবানি হামলার জন্য ব্যবহার করা হত এদের। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনী নিজেদের মানববোমায় পরিণত করতে পারে যে কোনও সময়। নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন বিস্ফোরক বোধহয় এক বিশেষ ধরনের পোশাক ব্যবহার করে এই আত্মঘাতী বাহিনী। মূলত বাদাখশান প্রদেশের চিন ও তাজিকিস্তান সীমান্তে মোতায়েন করা হচ্ছে এদেরকে।

আরও পড়ুন:ফের তালিবানকে লক্ষ্য করে গুলি জালালাবাদে, মৃত ৪, আহত ২

এই বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করে নিসার আহমেদ জানায়, ‘এই বাহিনী ছাড়া আমেরিকার বিরুদ্ধে জয় সম্ভব ছিল না। বিস্ফোরক ভরতি পোশাক পরে আফগানিস্তানের মার্কিন সেনাঘাঁটিগুলিতে হামলা চালাত তারা। বিস্ফোরণ ঘটিয়ে মার্কিন সেনা এবং তাদের সম্পত্তির ক্ষতি করেছে। এরা ভয়ডরহীন হয়ে ঈশ্বরের জন্য লড়াই করে।’

advt 19

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...