Saturday, April 4, 2026

কালীঘাটে যজ্ঞ করে, মাথা মুড়িয়ে বিজেপি নিধনের শপথ ত্রিপুরার বিধায়ক আশিস দাসের

Date:

Share post:

যজ্ঞ করে, মাথা মুড়িয়ে বিজেপি নিধনের শপথ নিলেন ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস। তিনি নিজেও একজন বিজেপি বিধায়ক এবং সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা। আজ নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেন তিনি। বেশ কয়েকমাস ধরেই বিপ্লব দেব এবং বিজেপি নেতা ছিলেন আশিস দাস। এবং দেবীপক্ষের সূচনা আগেই দল ছাড়লেন তিনি।

আজ কলকাতায় কালীঘাট মন্দির সংলগ্ন আদিগঙ্গা পাড়ে বসে পুজো দিয়ে, হোম-যজ্ঞ করে, মাথা মুড়িয়ে বিজেপি নিধনের শপথ নিলেন ত্রিপুরার সুরমার বিধায়ক আশিসবাবু। খুব দ্রুত তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা তাঁর। এবং যদি সেটা হয় তাহলে এই প্রথম কোনও ত্রিপুরার কোনও বিজেপি বিধায়ক যোগ দেবেন ঘাসফুল শিবির।

আরও পড়ুন-সুপ্রিমকোর্টে পৌঁছল লখিমপুর খেরি হিংসা, প্রধান বিচারপতিকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি

তবে দল ত্যাগের এদিন কালীঘাটে এসে গঙ্গার ঘাটে পুজো দিয়ে ও যজ্ঞ করে নিজের রাজ্যে ত্রিপুরার বিজেপি নামক অশুভ শক্তি বিনাশের জন্য প্রার্থনা করলেন। একইসঙ্গে মাথা মুড়িয়ে এতদিন বিজেপি করে যে পাপ করেছিলেন তার জন্য কালীঘাট আদি গঙ্গার ঘাটে প্রায়শ্চিত্ত করেন। ‘‘দোষ’’ কাটিয়ে তবেই তিনি অন্য দলে যোগ দেবেন।

এদিন বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কার্যত এক হাত দিয়ে আশিস দাস বলেন, ” বিপ্লব দেব মানুষকে সম্মান দেয় না। রাজ্যের উন্নয়ন তিনি করেননি। ত্রিপুরায় এই মুহূর্তে অশান্তির বাতাবরণ। সিপিএমের ২৫ বছর অপশাসনের বিরুদ্ধে কোনও বিকল্প ছিল না বলে মানুষ তখন আবেগে বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু আর নয়। যতদিন না ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাত করা যাচ্ছে, মুণ্ডিত মস্তকেই থাকব।” এ দিল আশিসবাবু আরও ইঙ্গিত দেন, কমপক্ষে ১০জন বিজেপি বিধায়ক জল ছাড়ার জন্য প্রস্তুত।

সবশেষে আশিস দাস জানান, এই মুহূর্তে গোটা দেশের মুখ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র তাঁর নেতৃত্বেই মোদি-অমিত শাহদের ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের ক্ষমতা থেকে উৎখাত করা সম্ভব।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...