Wednesday, June 24, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সোমবার আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়ে দিল দিল্লি ক‍্যাপিটালস। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে ঋষভ পন্থের দল।

২) সাফ কাপের উদ্বোধনী ম্যাচেই আটকে গেল ভারত। সোমবার প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তাদের খেলার ফল ১-১। সুনীল ছেত্রীর গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ইয়াসিন আরাফত বাংলাদেশের হয়ে সমতা ফেরান।

৩) গত কয়েক মাস ধরে জেলে বন্দি থাকার থাকার পর এ বার জামিনের আবেদন করলেন সুশীল কুমার। তিনি জানিয়েছেন, পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাঁকে ফাঁসাতে চাইছে এবং ইচ্ছাকৃত ভাবে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে চাইছে।

৪) কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনের র‍্যাপিড দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক মাস্টার সৃজিত পাল এবং বিশ্ব ক্যাডেট প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা স্নেহা হালদার।

৫) ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ জিতেছে ভারত। এমনটাই দাবি করলেন রোহিত শর্মা। রোহিত বলেন,”শেষ টেস্ট ম্যাচ কবে হচ্ছে তা আমার জানা নেই। পরের বছর আদৌ সেটা খেলা হবে কিনা জানি না। তবে মনে মনে আমরা ওই সিরিজ ২-১ ব্যবধানে জিতে গিয়েছি।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...