Friday, April 3, 2026

সপ্তমী থেকে নবমী অতিরিক্ত মেট্রো, পুজোর দিনগুলিতে বিধি-নিষেধে কিছুটা ছাড়

Date:

Share post:

প্রকট কমলেও করোনা (Corona) মহামারির আতঙ্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি রাজ্যবাসী। তারই মধ্যে চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021)। অতিমারির দাপটে গতবছর একেবারে জৌলুসহীন ছিল বাঙালির সেরা উৎসব। এবার অবশ্য পরিস্থিতি অনেকটাই ভালো। তবে এবারও উদ্যোক্তাদের বিধি-নিষেধ মেনেই দুর্গাপুজোর (Durga Puja 2021) আয়োজন করতে হবে। ইতিমধ্যেই মণ্ডপগুলোর ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন কলকাতা পুলিশের (Kolkata Police) আধিকারিকরা। কলকাতা পুলিশের সঙ্গে ছিলেন CESC, PWD এবং দমকলের আধিকারিকরাও।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী, গতবারের মতো এবারও করোনাবিধি মেনেই এবারও মণ্ডলগুলোতে দুর্গাপুজো হবে। বজায় থাকবে ”নো এন্ট্রি” নিয়ম। আগে থেকে জানাতে হবে পুজোর সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকদের নামও। বড় পুজোর ক্ষেত্রে ২৫ জন এবং ছোট পুজোর ক্ষেত্রে ১২ জন স্বেচ্ছাসেবকের তালিকা তৈরি করতে হবে। এবং তা মণ্ডপের বাইরে টাঙিয়ে দিতে হবে।
এদিকে উৎসবের দিনগুলিতে অতিরিক্ত একঘণ্টা মেট্রো (Kolkata Metro) চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমী— পুজোর এই মূল তিনদিন নর্থ-সাউথ করিডরে দর্শনার্থীদের যাতায়াতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি জানান, করোনাবিধি মেনে স্রেফ স্মার্ট কার্ডের মাধ্যমেই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা মিলবে। এই মুহূর্তে রাত সাড়ে ৯টায় শেষ মেট্রো পাওয়া যাচ্ছে। পুজোর তিনদিন শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। ওই সময়ে দিনে দু’টি ট্রেনের সময়ের ব্যবধান বাড়বে। তবে সন্ধ্যার পর ঘনঘন ট্রেন মিলবে। তবে লোকাল ট্রেন (Local Train) চালানো নিয়ে কোনও ঘোষণা নেই। ফলে এই দফাতেও চালু হচ্ছে না ট্রেন।
একইসঙ্গে উৎসবের দিনগুলিতেও রাজ্যজুড়ে চলমান বিধি-নিষেধ জারি থাকবে। ৩০ অক্টোবর পর্যন্ত এই বিধি বাড়িয়েছে সরকার। যদিও পুজোর দিনগুলিতে রাতের বিধি-নিষেধ কিছুটা শিথিল থাকবে। ফলে রাত জেগে ঠাকুর দেখতে সমস্যা হবে না উৎসবমুখর বাঙালির। অক্টোবরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বহাল থাকবে। তবে ছাড় দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে। ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত রাতে যান চলাচল ও মানুষের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

advt 19

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...