Saturday, April 4, 2026

অনুমতি ছাড়া কী করে মাদক-পার্টিতে শাহরুখ-পুত্র, তদন্তে এবার সামিল মুম্বই পুলিশও

Date:

Share post:

মাদক মামলায় শাহরুখ-পুত্র আরিয়ান খানের বিলাসবহুল ক্রুজ পার্টির জন্য মুম্বই পুলিশের অনুমোদনই নেওয়া হয়নি। কেন্দ্রীয় সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো'(এনসিবি)-র পরে এবার মাদক মামলার তদন্তে মুম্বই পুলিশ। তদন্ত যত এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এনসিবি-র তদন্তকারীদের হাতে। এবার সেই তদন্তে সামিল হল মুম্বই পুলিশ। প্রমোদতরণীতে মাদক-পার্টির জন্য পুলিশের কাছ থেকেই কোনওপ্রকার অনুমতিই নেওয়া হয়নি বলে দাবি তাদের।

আরও পড়ুন:শাহরুখ-পুত্রকে সঙ্গে নিয়েই মন্নতে তল্লাশি চালাতে পারে এনসিবি

মঙ্গলবার মুম্বই পুলিশ জানিয়েছে, ওই প্রমোদতরণীটি ঠিক কোন কারণে মুম্বই থেকে গোয়ার অভিমুখে যাত্রা করেছিল তা জানতে সংশ্লিষ্টসংস্থা এবং মুম্বই পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। মুম্বই পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘কোভিড পরিস্থিতির কারণে রাজ্যে এখন বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ রয়েছে। এই পরিস্থিতিতে প্রমোদতরণীর যাত্রা এবং অনুমতি ছাড়া পার্টির আয়োজন করে সেই আইনের ১৮৮ নম্বর ধারা ভাঙার যে অভিযোগ উঠেছে, সে বিষয়েও তদন্ত হবে।’’

একইসঙ্গে ওই পুলিশ জানান, অতিমারি পর্বে মুম্বই-সহ গোটা রাজ্যে যে কোনও অনুষ্ঠান বা পার্টির আয়োজনের জন্য পুলিশি অনুমতি বাধ্যতামূলক। কারণ, রাজ্যে এখনও ১৪৪ ধারা জারি থাকায় সাধারণভাবে ৫ বা তার বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। এই পরিস্থিতিতে কী ভাবে প্রমোদতরণীতে পার্টির আয়োজন হল তা তদন্ত করে দেখবেন তাঁরা।

প্রসঙ্গত, গত শনিবার মুম্বইয়ে এক প্রমোদতরীতে পার্টি চালাকালীন মাদক-সহ ধরা পড়েন শাখরুখ-পুত্র আরিয়ান। তাঁর কয়েক জন বন্ধুও ধরা পড়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। এমনকী আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে এনসিবি-র হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...