Monday, June 22, 2026

প্রয়াত জনপ্রিয় রামায়ন ধারাবাহিকের রাবণ,অভিনেতা অরবিন্দ ত্রিবেদী

Date:

Share post:

প্রয়াত কিংবদন্তি অভিনেতা অরবিন্দ ত্রিবেদী। রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ন’-এ রাবণের ভূমিকায় অভিনয় করতেন তিনি। এই চরিত্রই তাঁকে অভিনয় জীবনে সাফল্য এনে দিয়েছিল। দর্শকের মন জয় করেছিলেন তিনি। মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

আরও পড়ুন:মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনও সম্পর্ক নেই

পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে তঁর একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। এছাড়াও হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। যার জেরেই তাঁর মৃত্যু হয়। বুধবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

‘রামায়ন’ ছাড়াও তাঁকে বিশেষ জনপ্রিয়তা এনে দেয় ‘বিক্রম ও বেতাল’ ধারাবাহিকটিও। বহু পূরাণ সংক্রান্ত এবং সামাজিক প্রেক্ষাপটের উপর ছবিতে অভিনয় করেছেন গুজরাতের এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন তিনি। ১৯৯১ সালে সবরকণ্ঠ আসন থেকে লোকসভার সাংসদ হন। সে বার গেড়ুয়া শিবিরের হয়ে দাঁড়িয়ে ভোটে জেতেন তিনি।

advt 19

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...