Wednesday, June 24, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মঙ্গলবার আইপিএলে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন সঞ্জু সামসনের রাজস্থান রয়‍্যালসকে ৮ উইকেটে হারাল রোহিত শর্মার দল। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা কুল্টার নাইল।

২) আগামী বছর বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়াল ভারতীয় হকি দল। ইংল্যান্ডে করোনা সংক্রমণের কারণে খেলতে যেতে রাজি নয় তারা। ভারত থেকে ইংল্যান্ডে গিয়ে অন্য দেশের থেকে বেশি কঠিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সেই কারণেই সেই দেশে যেতে রাজি নয় ভারতীয় দল।

৩) কলকাতা লিগ কোয়ার্টার ফাইনালে অঘটন। গতবারের চ্যাম্পিয়ন পিয়ারলেসকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল রেলওয়ে এফসি। মঙ্গলবার তারা ৪-০ গোলে হারাল পিয়ারলেসকে।

৪) বুধবার মহালয়ার দিন কলকাতা লিগের কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার ম্যাচে নামতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। টালিগঞ্জের বিরুদ্ধে ম‍্যাচ জিতে মাঠ ছাড়তে মরিয়া সাদা-কালো কোচ চেরনিশভ।

৫) আইএসএসএফ বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়লেন ঐশ্বরী প্রতাপ সিং তোমার। পেরুর লিমায় আয়োজিত হচ্ছে আইএসএসএফ বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের এই তরুণ শুটার ।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন

advt 19

 

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...