Wednesday, June 24, 2026

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে DVC-কে তোপ দেগে প্রধানমন্ত্রীকে ফের চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সময়মতো পরিকাঠামোগত পদক্ষেপ না করায় প্রতি বছর ‘ম্যান মেড’ বন্যা হচ্ছে বাংলায়। অবিলম্বে সংশ্লিষ্ট দফতর পদক্ষেপ করুক কেন্দ্র। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠিতে একথা লিখলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। অবিলম্বে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শও দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। অগাস্টে (August) বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার পথে ফোনে মোদির সঙ্গে কথা হয় মমতার। পরে চিঠিও (Letter) পাঠান তিনি। কিন্তু তার কোনো উত্তর আসেনি বলে অভিযোগ। এবার ৮ জেলার বন্যা পরিস্থিতি ‘ম্যান মেড’ (Man Made) বলে দাবি করে ফের চিঠি পাঠালেন মমতা।
প্রধানমন্ত্রীকে  ৪ পাতার চিঠি দিয়ে সমস্ত পরিস্থিতি জানিয়ে প্রতিকার চান মুখ্যমন্ত্রী। ক্ষোভ উগরে তিনি লেখেন, “সময়ে পরিকাঠামোগত পদক্ষেপ না করায় প্রতি বছর ‘ম্যান মেড’ বন্যা হচ্ছে পশ্চিমবঙ্গে”। সেই সঙ্গে অগাস্ট পাঠানো চিঠির উত্তর না পাওয়ায় উষ্মা প্রকাশ করেন মমতা।  “অবিলম্বে সংশ্লিষ্ট দফতর পদক্ষেপ করুক প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখেন মমতা।
অগাস্টেও  প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও ডিভিসি (DVC)-র বিরুদ্ধে অভিযোগ তুলে এটিকে ‘ম্যান মেড’ বন্যার আখ্যা দেন মুখ্যমন্ত্রী।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...