Sunday, April 5, 2026

আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে জয় জয়কার ভারতীয় হকি দলের

Date:

Share post:

আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক (FIH annual awards ceremony) অনুষ্ঠানে জয় জয়কার ভারতীয় হকি( India hockey) পুরুষ এবং মহিলা দলের। আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে একের পর এক পুরস্কার পেল ভারতীয় হকি দল।  ভারতের মোট পাঁচ খেলোয়াড় এবং দুই’দলের কোচ এই পুরস্কার পেয়েছেন।

এই অনুষ্ঠানে পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতের হরমনপ্রীত সিং। মহিলা বিভাগে এই পুরস্কার পেয়েছেন গুরজিৎ কৌর। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন  পিআর শ্রীজেশ এবং সবিতা পুনিয়া। উঠতি প্রতিভা হিসেবে পুরুষ দল থেকে পুরস্কার পেয়েছেন বিবেক সাগর প্রসাদ এবং মহিলা দল থেকে এই পুরস্কার পেয়েছেন শর্মিলা দেবী। এছাড়াও পুরুষ এবং মহিলা দলের কোচ গ্রাহাম রিড এবং শোয়ার্ড মারিনকেও পুরস্কৃত করা হয়েছে। যদিও এখন আর মহিলা দলের কোচ নেই মারিন।

প্রতিটি দেশের কোচ এবং অধিনায়কের ৫০ শতাংশ ভোট, সমর্থক এবং খেলোয়াড়দের ২৫ শতাংশ এবং সংবাদমাধ্যমের ২৫ শতাংশ ভোটের বিচারে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

টোকিও অলিম্পিক্সে ৪১ বছর পর পদক পেয়েছে ভারতীয় পুরুষ হকি দল। প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছে তারা। মহিলা দল অল্পের জন্য তৃতীয় স্থানে শেষ করতে পারেনি। তবে তাঁদের পারফরম্যান্স মনে কেড়ে নিয়েছে সকলের।

আরও পড়ুন:টালিগঞ্জের বিরুদ্ধে দাপুটে জয় মহামেডানের, জোড়া গোল জোসেফের
advt 19

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...