Monday, April 6, 2026

টি-২০ বিশ্বকাপের আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে, পুরোপুরি ফিট নন এই তারকা বোলার

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের(t-20 word cup) আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। পুরোপুরি ফিট নন তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর( varun chakravarthy)। এদিন তাঁর ফিটনেস নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে স্বয়ং বিসিসিআইয়ের (bcci)এক সূত্র। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, হাঁটুর সমস্যা রয়েছে বরুণের।

এই নিয়ে বিসিসিআই এর এক সূত্র জানিয়েছে, “বরুণের হাঁটু এখনও পুরোপুরি ঠিক হয়নি। এখনও ব্যাথা রয়েছে তাঁর। ১০০ শতাংশ ফিট হওয়ার জন্য, বরুণের দরকার  দীর্ঘমেয়াদি রিহ্যাবের। কিন্তু এখন আমাদের লক্ষ্য হল টি-২০ বিশ্বকাপে আগে যতটা সম্ভব ওনার চোটকে ঠিকমত সারিয়ে তোলা।”

বর্তমানে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বরুণ চক্রবর্তী। আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি উইকেট নিয়ে কেকেআরকে ভরসা জুগিয়ে যাচ্ছেন তিনি। তবে এই সময়ে হাঁটুতে এখনও সমস্যা রয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।

এদিকে বরুণের প্রতি বিশেষ নজর রাখছে কলকাতা নাইট রাইডার্সের মেডিকাল টিম। এবং বিসিসিআই এর সেই সূত্র জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড যোগাযোগ রাখছে নাইটদের মেডিকাল দলের সাথে, এবং বরুণের জন্য স্ট্রেংথ ও কন্ডিশনিং চার্ট তৈরি করেছে।

আরও পড়ুন:দেশের মাটিতে বেশি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার ভাবনায় বিসিসিআই : সূত্র

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...