Saturday, June 27, 2026

ফের বিজেপি নেতার গাড়ির তলায় কৃষক!

Date:

Share post:

লাখিমপুর খেরির ঘটনার পুনরাবৃত্তি হল হরিয়ানায়। হরিয়ানার নারাইনগড়ে কৃষকদের একটি বিক্ষোভ সমাবেশ চলছিল। অভিযোগ, ওই সমাবেশ চলাকালীন বিজেপি সাংসদের গাড়ির তলায় চাপা পড়েছেন এক কৃষক।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হরিয়ানার কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়াব সাইনি এবং স্থানীয় বিধায়ক সন্দীপ সিংয়ের আসার কথা শুনে নারাইনগড়ের সাইনি ভবনের কাছে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। অভিযোগ, সেখানে হঠাৎই ঢুকে পড়ে একটি গাড়ি। গাড়ির তলায় পড়ে যান এক কৃষক। অভিযোগ এমনটাই। তাঁকে উদ্ধার করেন বাকিরা। কৃষকদের অভিযোগ, বিজেপি সাংসদ নায়াব সাইনি ওই গাড়িতেই বসেছিলেন। এমনকি আহত কৃষকের দাবি, যে গাড়িটির তলায় তিনি চাপা পড়েছিলেন তাতে বসে ছিলেন ওই বিজেপি সাংসদই।

আরও পড়ুন-লখিমপুরকাণ্ডের প্রতিবাদের জের, বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ মানেকা, বরুণ

সূত্রের খবর, আহত কৃষককে উদ্ধার করে অম্বালার কাছে নারাইনগড়ের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ির মালিকের বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন কৃষকরা।

advt 19

 

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...