Monday, June 8, 2026

জম্মু-কাশ্মীরে স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি, নিহত ২ শিক্ষক

Date:

Share post:

স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়লো জঙ্গিরা।ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন অধ্যক্ষ-সহ দুই শিক্ষক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। গোটা ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বরে।

সেনাবাহিনী সূত্রের খবর, বৃহস্পতিবার শ্রীনগরের সাফা কাদাল এলাকায় একটি সরকারি স্কুলে আচমকাই ঢুকে পড়ে জঙ্গিরা। এরপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। তাদের বাঁধা দিতে গেলে গুলিবিদ্ধ হন  স্কুলের অধ্যক্ষ সুপীন্দ্র কউর (৪৪) ও দীপক চাঁদ (৩৮)। ঘটনার পরই তাঁদের দুজনকে এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে স্কুলে ঢুকে জঙ্গিরা কেন গুলি চালালো তার কারণ এখনও জানা যায়নি। এমনকী কতজন জঙ্গি স্কুলে হামলা চালায় তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি।

আরও পড়ুন:স্কুলে দেখা করতে এসে পরিচারিকার পা ছুঁলেন হবু আইএএস, মুগ্ধ সকলে

স্কুলে ঢুকে এইধরণের হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।একটি টুইট করে তিনি বলেন, ‘শ্রীনগর থেকে আবার খারাপ খবর এসেছে। এ বার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে জঙ্গিরা হত্যা করেছে। এই অমানবিক সন্ত্রাসের নিন্দার কোনও ভাষা নেই। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’

অন্যদিকে জঙ্গি হামলার খবর পেতেই স্কুলে পৌঁছন নিরাপত্তারাক্ষীরা। কিন্তু ততক্ষণে সব শেষ।স্কুল ছেড়ে বেরিয়ে যায় ওই জঙ্গিরা। তবে আশেপাশে দলের কেউ লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।

advt 19

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...