Friday, April 3, 2026

ফেসবুকে হিংসা-প্ররোচনার লক্ষ্যে হিন্দু-পন্থী জনগোষ্ঠীকে নিশানা করে আরএসএস, অভিযোগ

Date:

Share post:

আরএসএসের ফেসবুক ব্যবহারকারীরা, তাঁদের গোষ্ঠী ও পেজগুলি ভয় দেখায় এবং মুসলিম-বিরোধী প্রচার করে। এমনই অভিযোগ করেছেন ফেসবুকের প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজার হগেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আরএসএস-গোষ্ঠীগুলির ছড়িয়ে দেওয়া বিদ্বেষ থেকে শুরু করে নকল বা ডুপ্লিকেট অ্যাকাউন্টের ব্যবহার এমনকি পশ্চিমবঙ্গেও এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া বিপুল পরিমাণ ভুয়ো তথ্য – সবকিছুরই উল্লেখ রয়েছে ‘হুইসেলব্লোয়ার’ ফ্রান্সেস হগেনের অভিযোগপত্রে।

হগেন আমেরিকার শ্রেণীর কমার্স সাব কমিটির শুনানিতে সংস্থার যে অভ্যন্তরীন নথি পেশ করেছেন সেখানে বলা হয়েছে, হিংসা ও প্ররোচনার উদ্দেশ্যে হিন্দু-পন্থী জনগোষ্ঠীকে নিশানা করে আরএসএস। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ফেসবুকে শেয়ার হওয়া তথ্য থেকে সংগৃহীত নমুনার ৪০ শতাংশ ভুয়ো বলে উঠে এসেছিল হগেনের অভিযোগে উল্লিখিত এক অভ্যন্তরীণ সমীক্ষায়।

আরও পড়ুন: অভিষেক-সহ পাঁচজনের বিরুদ্ধে খোয়াই থানার মামলায় তদন্তকারীকে কড়া চিঠি দিয়ে বিপাকে ফেললেন কুণাল

ফেসবুকের প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজারের আরও অভিযোগ, ফেসবুকের প্রযুক্তিগত বাধার জন্যই হিন্দি ও বাংলায় লেখা এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্যগুলি ষকে চিহ্নিত করা বা সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।

‘লোটাস মহল’ শীর্ষক নথির একটি অংশে দাবি করা হয়েছে, বিজেপির আইটি সেল কীভাবে তাদের বক্তব্য প্রচার করতে একই উপভোক্তার নকল অ্যাকাউন্টকে কাজে লাগায়, ফেসবুক কর্তারা সে সম্পর্কেও অবহিত।

advt 19

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...