Thursday, April 2, 2026

১৫ অক্টোবর থেকেই বাংলাদেশের জন্য পর্যটক ভিসার আবেদন নেবে ভারত

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

মহামারির প্রকোপ কিছুটা কমায় প্রায় দেড় বছর পর ফের মিলবে পর্যটক ভিসা।
ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের পর নির্ধারিত এয়ার বাবল ফ্লাইটে পর্যটক ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে। অবশ্য কেউ চার্টার্ড ফ্লাইট নিয়ে পর্যটন ভিসায় ভারতে যেতে চাইলে ১৫ অক্টোবরের পরই সেই সুযোগ মিলবে।
আগামী মঙ্গলবার থেকেই ভারতীয় হাই কমিশন বাংলাদেশে পর্যটক ভিসা পরিষেবা শুরু করতে যাচ্ছে।
একটি টুইটে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, কারও কাছে আগে নেওয়া পর্যটক ভিসা থাকলে তা কার্যকর হবে না, সবাইকে নতুন করে ভিসা নিতে হবে। আপাতত পর্যটক ভিসায় শুধুমাত্র আকাশ বা নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে।
শুধু বাংলাদেশ নয়, সব দেশের নাগরিকরাই ১৫ নভেম্বরের পর পর্যটক ভিসায় ভারতে প্রবেশের সুযোগ পাবেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে।

মহামারি শুরুর পর গত বছর বিদেশিদের সব ধরণের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। সংক্রমণ কমে আসার পর ব্যবসা, চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনে ভারতে যাওয়ার সুযোগ দেওয়া হলেও পর্যটকদের জন্য সীমান্ত বন্ধই ছিল।
লকডাউনের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ অগাস্ট থেকে খুলে দেওয়া হয়। এসব কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে কোনও ধরণের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হচ্ছে না। ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ৩৫৫ বিদেশি ভারতে ভ্রমণ করেছেন। তার মধ্যে শীর্ষে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৫ লাখ ৭৭ হাজার ৭২৭ জন।
তাদের মধ্যে ৭৭ শতাংশ গেছেন বেড়াতে এবং ১৫ . ৪০ গেছেন চিকিৎসার উদ্দেশ্যে। ওই বছর বাংলাদেশিদের জন্য মোট ১৫ লাখ ভিসা দিয়েছিল ভারত।
গত বছর চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশিদের ৫৪ শতাংশই ছিল বাংলাদেশ থেকে। দ্বিতীয় অবস্থানে থাকা ইরাক থেকে এই সংখ্যা ছিল ৯ শতাংশ এবং তৃতীয় অবস্থানের আফগানিস্তান থেকে ৮ শতাংশ।

advt 19

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...