Thursday, June 25, 2026

বিরোধী জোটের ভরকেন্দ্র তৃণমূল, কংগ্রেসকে “গ্র্যান্ড ওল্ড পার্টি” বলে নিশানা পিকের

Date:

Share post:

ফের নাম না করে কংগ্রেসকে তোপ ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। বিস্ফোরক টুইটে তাঁর দাবি, লোকসভা ভোটের আগে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটের চেষ্টা হলেও বাস্তবে তা হতাশ হবে করবে বিজেপি বিরোধী দলগুলোকে।

আজ, শুক্রবার সকালে টুইটে প্রশান্ত কিশোর লেখেন, “#LakhimpurKhiri-র ঘটনার উপর ভিত্তি করে GOP নেতৃত্বাধীন বিরোধী দলের দ্রুত এবং স্বতঃস্ফুর্ত পুনরুজ্জীবনের সন্ধানে থাকা মানুষ নিজেদেরকে বড় হতাশার দিকে ঠেলে দিচ্ছে। দুর্ভাগ্যবশত গ্র্যান্ড ওল্ড পার্টি
(GOP)-এর গভীরে থাকা সমস্যা এবং কাঠামোগত দুর্বলতার কোন দ্রুত সমাধান নেই”।

প্রসঙ্গত, যখনই কোনও রাজ্যে নির্বাচন আসে বিজেপি (BJP) তাদের উন্নয়ন ও সুশাসনের মডেল হিসেবে যোগী রাজ্য উত্তর প্রদেশকে তুলে ধরে। খুব স্বাভাবিকভাবেই উত্তর প্রদেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পাল্টা যোগী রাজ্যের উদাহরণ টেনে আনে অবিজেপি দলগুলি। সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া হাথরস কিংবা লখিমপুরের মতো ঘটনায় বিরোধীরা একযোগে আক্রমণের নিশানা করেছে যোগী রাজ্যকে। আর এই বিরোধিতায় সবচেয়ে প্রথমের সারিতে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল।

প্রসঙ্গত, লখিমপুরে কৃষক হত্যার ঘটনার পরে কংগ্রেসের আগেই পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা। এরপরেই প্রশান্তের টুইটের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে কংগ্রেসের এই মুহূর্তে সাংগঠনিক ক্ষমতা নেই বিরোধী দলগুলিকে একজোট করার। টুইট তিনি কংগ্রেসকে তাই গ্র্যান্ড ওল্ড পার্টি বিশেষণ করেছেন।

আরও পড়ুন:‘আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি?’ শীর্ষ আদালতে প্রশ্নের মুখে যোগী সরকার


advt 19

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...