Saturday, June 27, 2026

আরিয়ানকে ‘বন্দি’ করা অফিসার সমীরের স্ত্রীও একজন বলিউড অভিনেত্রী

Date:

Share post:

শাহরুখপুত্র আরিয়ানকে (Shahrukh son Aryan) গ্রেফতারের পর সারা দেশের সংবাদ শিরোনামে সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhere) নাম। সমীর ওয়াংখেড়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর(এনসিবি) (NCB O Officer) একজন সিনিয়র অফিসার । দুর্ধর্ষ কিছু তদন্তের সঙ্গে জড়িয়ে গেছে সমীরের নাম । সমীর আপাতত বলিউডের ত্রাস। সমীর নিজে বলিউডের কাছে মূর্তিমান আতঙ্ক হলেও এই অফিসারের ব্যক্তিগত জীবনে বলিউডের বিরাট প্রভাব আছে

 

এই এনসিবি অফিসারের স্ত্রী এক জন অভিনেত্রী। বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সমীর বিয়ে করেছেন অজয় দেবগণ অভিনীত ‘গঙ্গাজল’ ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মরাঠি চলচ্চিত্র জগতের এক জন জনপ্রিয় অভিনেত্রী।

২০১৭ সালে বিয়ে হয় তাঁদের। মুম্বইয়ে থাকেন । একাধিক মরাঠি ছবিতে অভিনয় করেছেন ক্রান্তি। পাশাপাশি টিভি ধারাবাহিক এবং থিয়েটারেও কাজ করছেন। সমীর এবং ক্রান্তির দুটি যমজ কন্যা সন্তান রয়েছে।

 

শুধু শাহরুখপুত্রই নয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া। সবই হয়েছে সমীরের নির্দেশে। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার সমীর ও তার টিম গত দু’বছরে মুম্বই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে। স্বামী-স্ত্রী সমীর এবং ক্লান্তির মধ্যে ক্রান্তি যতটাই হাসিখুশি, সমীর ততটাই গম্ভীর। সচরাচর সমীরকে হাসতে দেখা যায় না।

যদিও ক্রান্তির দাবি সমীর বাইরে থেকে দেখতে যতটা গম্ভীর এবং লাগে বাস্তবে তা নয় ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত খোলামেলা এবং মিশুকে।

অতি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-এ একটি রোমান্টিক ছবি শেয়ার করে ক্রান্তি লিখেছিলেন সমীরকে স্বামী হিসাবে পেয়ে তিনি খুবই গর্বিত।

advt 19

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...