Saturday, April 4, 2026

মাদক মামলায় এবার শাহরুখ খানের ড্রাইভারকে সমন এনসিবির

Date:

Share post:

মাদক মামলায় আরিয়ান খানের(Aryan Khan) গ্রেফতারের পর এবার শাহরুখ খানের(Shahrukh Khan) ড্রাইভারকে(driver) তলব করল এনসিবি(NCB)। মাদক কাণ্ডে বলিউড সুপারস্টারের গাড়ির চালক কতদূর কী জানেন সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতেই এই তলব বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:রক্তদান শিবিরের পাশাপাশি ও সুন্দরবনের দুঃস্থ শিশুদের সাহায্যে এগিয়ে এল কলেজ স্কোয়ার পুজো কমিটি

মাদক মামলায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করার পর সম্প্রতি তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিকে মাদক মামলার জাল ক্রমশ গোটানো শুরু করেছে এনসিবি। ঠিক এই লক্ষ্যেই এবার শাহরুখ খানের ড্রাইভারকে তলব করা হয়েছে এনসিবির তরফে। জানা যাচ্ছে, খান পরিবারের সদস্যরা কোন কোন পার্টিতে যেতেন এবং তারা নিয়মিত মাদক সেবন করতেন কি না? করলেও এই বিষয়ে কাদের সঙ্গে তারা যোগাযোগ করত সে সকল বিষয় মূলত জানার চেষ্টা করছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। তদন্তকারীদের অনুমান খান পরিবারের গাড়ির ড্রাইভারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক নতুন তথ্য প্রকাশ্যে আসতে পারে। যার জেরেই এই তলব।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...