Wednesday, June 24, 2026

টি-২০ বিশ্বকাপের জন‍্য পাকিস্তানের ১৫ জনের দলে ঘটল বদল, দলে এলেন সরফরাজ আহমেদ

Date:

Share post:

২৪ তারিখ ভারতের( india) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ( t-20 world cup) প্রথম ম‍্যাচে নামতে চলেছে পাকিস্তান( Pakistan)। তার আগে পাকিস্তানের ১৫ জনের দলে ঘটল বদল। টি-২০ বিশ্বকাপের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেই দলে তিনটি পরিবর্তন আনল তারা। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন‍্য পাকিস্তান দলে আনা হল ৩৪ বছরের সরফরাজ আহমেদকে। শুক্রবার এমনটাই জানান হল পিসিবির পক্ষ থেকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এদিন বলা হয়েছে, “ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে এবং দলের সঙ্গে কথা বলে ফাখর জামান, হায়দার আলি এবং সরফরাজ আহমেদকে পাকিস্তানের ১৫ জনের দলে নেওয়া হল।” এদিকে ১৫ জনের দল থেকে বাদ পড়লেন খুশদিল শাহ, আজম খান এবং মহম্মদ হাসনাইন।

২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সেই ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের এ বারের টি-২০ বিশ্বকাপ। গ্রুপ ২-তে ভারত এবং পাকিস্তান ছাড়াও রয়েছে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। এ ছাড়া আরও দুই দল আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে।

আরও পড়ুন:‘টি-২০ বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার জন‍্য আইপিএলই সেরা জায়গা’, বললেন ঈষান

advt 19

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...