Wednesday, June 24, 2026

‘টি-২০ বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার জন‍্য আইপিএলই সেরা জায়গা’, বললেন ঈষান

Date:

Share post:

আইপিএল ( ipl) থেকে দল ছিটকে গেলেও, শেষ ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন মুম্বই ইন্ডিয়ান্সের (  Mumbai Indiance) তারকা ব‍্যাটার ঈশান কিষাণ( Ishan Kishan)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩২ বলে ৮৪ রান করেন তিনি। ওপেনার হিসাবে নেমে এই রকম পারফরম্যান্স করতে পেরে উচ্ছসিত ঈশান। বললেন টি-২০ বিশ্বকাপের আগে এটাই সুযোগ ছিল নিজেকে ঝালিয়ে নেওয়ার।

সাংবাদিক সম্মলনে মুম্বইয়ের এই ওপেনার বলেন,” খুব সহজ পরিকল্পনা ছিল। মাঠে নামো, নিজের সেরা খেলাটা খেলো। টি-২০ বিশ্বকাপের আগে ওপেনার হিসাবে নিজেকে ঝালিয়ে নেওয়ার এটাই সেরা সুযোগ। বিরাট কোহলি বলেছেন, ওপেনার হিসেবেই নেওয়া হয়েছে আমাকে, তৈরি থাকতে। বড় মঞ্চে সব কিছুর জন্য তৈরি থাকা প্রয়োজন। এছাড়াও যশপ্রীত বুমরাহের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়ার থেকে শিখছি। ওরা সবাই বলেছে আইপিএল থেকে যাতে আমি শিখে নিতে পারি। যাতে টি-২০ বিশ্বকাপে কোন যাতে কোন ভুল না হয়।”

আরও পড়ুন:মাঠে নামার আগেই দ্বৈরথ শুরু ভারত-পাকিস্তানের, জার্সিতে ‘ইউএই’ নাম লিখল পাকিস্তান

advt 19

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...