Friday, June 19, 2026

মাঠে নামার আগেই দ্বৈরথ শুরু ভারত-পাকিস্তানের, জার্সিতে ‘ইউএই’ নাম লিখল পাকিস্তান

Date:

Share post:

মাঠে নামার আগেই দ্বৈরথ শুরু ভারত-পাকিস্তানের ( india-pakistan)। টি-২০ বিশ্বকাপে( t-20 world cup) মাঠে নামার যুদ্ধের আগেই শুরু জার্সি যুদ্ধ। করোনার(corona) কারণে এবারের টি-২০ বিশ্বকাপ ভারতের বদলে আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে। কিন্তু আমিরশাহি এবং ওমানে হলেও আয়োজক ভারত। তাই বিভিন্ন দলের জার্সিতে ভারতের নামই থাকার কথা। কিন্তু ব‍্যতিক্রম পাকিস্তান। তাদের জার্সিতে দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির নাম। যদিও পাকিস্তান দল আনুষ্ঠানিক ভাবে এখনও তাদের টি-২০ বিশ্বকাপের জার্সি সামনে আনেনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখা যায়, যেখানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টি-২০ বিশ্বকাপের জার্সি পরে রয়েছেন। সেখানেই লেখা ‘ইউএই ২০২১’। আর এই ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। করোনার জন্য টি-২০ বিশ্বকাপ আমিরশাহি এবং ওমানে সরে গেলেও আয়োজক ভারতই। আইসিসি-র নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দেশের জার্সিতে ভারতের নাম থাকার কথা। ইতিমধ্যেই স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের জার্সি সামনে এসেছে। সেখানে তাদের জার্সিতে ভারতের নামই দেখা গিয়েছে।

আরও পড়ুন:দু’গোলে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ফ্রান্সের, ফাইনালে স্পেনের মুখোমুখি দিদিয়ের দেশঁর দল

advt 19

 

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...