Friday, June 19, 2026

মাদককাণ্ড: এবার নাম জড়ালো এক প্রযোজকের, রাতভর তল্লাশি NCB-র

Date:

Share post:

ক্রুজ পার্টি মাদক মামলায় এবার নাম জড়ালো মুম্বইয়ের এক প্রযোজকের। বান্দ্রার বাসিন্দা, নির্মাতা এবং প্রযোজক ইমতিয়াজ খাতরির বাড়ি এবং অফিসে তল্লাশি চালালো এনসিবি (NCB)। এদিন দুপুরে ওই প্রযোজককে তলব করা হয়েছে এনসিবি দফতরে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা ইমতিয়াজের নাম জানতে পারেন ধৃত অচিত কুমারকে জিজ্ঞাসাবাদ করার পর।

শুক্রবার রাতে ইমতিয়াজের বাড়িতে রাতভর তল্লাশি চালায় এনসিবি-র কর্তারা। ৯ অক্টোবর, শনিবার সকাল পর্যন্ত  তল্লাশি অব্যাহত ছিল। যদিও সেখান থেকে কোনও মাদক দ্রব্য উদ্ধার হয়নি বলেই খবর।

অন্যদিকে, শুক্রবার মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেয় ম্যাজিস্ট্রেট আদালত। আপাতত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন আরিয়ান। পাশাপাশি এই মামলায় ধৃত আরও পাঁচজনকে আর্থার রোড জেলে পাঠানো হয়েছে, মুনমুন ধামেচা সহ দুই মহিলাকে বাইকুল্লা মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

advt 19

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...