Tuesday, June 23, 2026

দু’গোলে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ফ্রান্সের, ফাইনালে স্পেনের মুখোমুখি দিদিয়ের দেশঁর দল

Date:

Share post:

অসাধারণ ফুটবল উপহার দিল ফ্রান্স( France)। তুরিনে নেশনস লিগ সেমিফাইনালে পিছিয়ে থেকেও বেলজিয়ামকে( Belgium) ৩-২ গোলে হারাল দিদিয়ের দেশঁর দল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও কয়েক মাস আগে ইউরো কাপে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে ফ্রান্সকে। শেষ ষোলোর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় দেশঁর দলকে। ফরাসিদের অহঙ্কারে আঘাত লাগাই স্বাভাবিক। বৃহস্পতিবার রাতে দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে এমবাপে, বেঞ্জেমারা বুঝিয়ে দিলেন, কেন ফরাসিরা বিশ্বসেরা।

তুরিনে নেশনস লিগ সেমিফাইনালে বিরতির আগেই বেলজিয়ামের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। গোলদাতা কারাসকো ও লুকাকু। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি শেষ পর্যন্ত দিদিয়ের দেশঁর দল জিতল ৩-২ গোলে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়েই ফাইনালে উঠেছিল ফ্রান্স। সেদিন স্বপ্নভঙ্গ হয়েছিল লুকাকু, হ্যাজার্ডদের। এদিন প্রতিশোধের ম্যাচেও শেষরক্ষা হল না। ফ্রান্সের তিন গোলদাতা করিন বেঞ্জেমা, কিলিয়ান এমবাপে ও থিও হার্নান্ডেজ। রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

গত ইউরো কাপে পেনাল্টি মিস করে সমালোচিত হয়েছিলেন এমবাপে। এদিন গোল করে ও করিয়ে ফ্রান্সকে নেশনস লিগের ফাইনালে তুলতে বড় ভূমিকা নিলেন ফরাসি তারকা স্ট্রাইকার। বেঞ্জেমার গোলের পর পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে সমতায় ফিরিয়েছেন ফরাসি তারকা। এরপর খেলার শেষ মিনিটে ফ্রান্সের হয়ে জয়সূচক গোল থিওর।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...