Friday, June 19, 2026

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

Date:

Share post:

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময় পর্যন্ত বিরোধী দলনেতা বা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে দেননি অধ্যক্ষ। এবার সেই বিরোধী দলনেতা (LoP) বাছার চিঠিতে তৃণমূল বিধায়কদের সই (signature) জাল করার (forge) অভিযোগ এনে সোজা বিধায়কদের বাড়িয়ে সিআইডি (CID) হানার পথে বর্তমান বিজেপি সরকার।

বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় (Hare Street police station) যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে জানানো হয়েছে, প্রোটেম স্পিকার তাপস রায়ের সামনে বিধায়ক হিসাবে স্বাক্ষর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, বাহারুল ইসলাম ও তাপস মাইতি করেছিলেন, তার সঙ্গে তাঁরা বিরোধী দলনেতার জন্য আবেদনে যে স্বাক্ষর করেছিলেন তার মিল নেই (signature mismatch)।

বৃহস্পতিবার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুবার যান সিআইডি-র আধিকারিকরা। সঙ্গে ছিলেন সিগনেচার বিশেষজ্ঞরাও। বিধায়কের আধার কার্ডের তথ্য নেওয়া হয়। যেভাবে জেরা করা হয়, তাতে অপমানিত বিধায়ক দাবি করেছেন, বাম আমলেও তিনি বিধায়ক ছিলেন। কিন্তু তখনও এত অপমানিত হতে হয়নি। গোটা বিষয়টি তিনি বিরোধী দলনেতা (LoP) শোভনদেব চট্টোপাধ্যায় ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর কথাও জানান।

আরও পড়ুন : প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলামের (Baharul Islam) বাড়িতেও যান সিআইডি-র আধিকারিকরা। বিধায়কের প্রতিক্রিয়া, তিনি বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা যে চিঠি তাতে স্বাক্ষরই করেননি। কারণ সেই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠকে ৬ মে স্বাক্ষরিত হয়েছিল। তবে তাঁর স্বাক্ষর মেলা বা না মেলার প্রশ্নই ওঠে না। এই ঘটনাকে হয়রানি বলে দাবি বিধায়কের।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...