Friday, June 19, 2026

আজ অনীকের শেষকৃত্য, নন্দন-NT 1 স্টুডিওতে শ্রদ্ধা জানানো যাবে পরিচালককে

Date:

Share post:

 

ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে টলিউড পরিচালক অনীক দত্তের (Anik Dutta)। গত বুধবারের (২৭ মে) দুর্ঘটনার শোক কাটিয়ে উঠতে পারেনি বাংলা বিনোদন জগৎ। পরিচালকের মরদেহ রাখা ছিল পিস ওয়ার্ল্ডে (Peace World)। অনীক-কন্যা ঐশী বৃহস্পতিবার কলকাতায় আসেন। এরপর পরিবারের তরফে জানানো হয় শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের।

 

অনীকের পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এনটি ওয়ান স্টুডিওর (New Theatre One Studio) তৃতীয় তলে শায়িত থাকবে পরিচালকের মরদেহ। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো যাবে। যদিও আরেকটি সূত্রের খবর সকাল সাড়ে নটা নাগাদ অনীকের দেহ নিয়ে যাওয়া হবে নন্দনে (Nandan)। সেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। প্রযোজক ফিরদৌসল হাসান খবরটি নিশ্চিত করেছেন। নিউ থিয়েটার ওয়ান স্টুডিও থেকেই অন্তিম যাত্রা শুরু হবে। দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।

 

Related articles

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...