Saturday, April 4, 2026

আহিরীটোলার পরে রবীন্দ্র সরণি: পুরানো বাড়ির একাংশ ভেঙে মৃত্যু

Date:

Share post:

ফের পুরনো বাড়ি ভেঙে বিপর্যয়। চতুর্থীর সন্ধেয় বৃষ্টির জেরে ভেঙে পড়ল রবীন্দ্র সরণির (Rabindra Sarani) একটি বাড়ির একাংশ। ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও ২।

আহিরীটোলার (Aheritola) স্মৃতি উস্কে বৃষ্টির জেরে শনিবার শনিবার সন্ধেয় একটি ৪ তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই সময় একটি বাইক করে তিনজনই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। ধ্বংসস্তূপে চাপা পড়ে ওই ৩ বাইক আরোহী-সহ আরও এক পথচারী গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপের নীচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন- ১০০ নারকেলের নাড়ুতে পাক দিয়ে চেন্নাইয়ে সূচনা দুর্গোৎসবের advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...