Saturday, June 27, 2026

বিচারপ্রার্থীদের দ্রুত সুবিচার দিতে তৎপর থাকব: শপথ নিয়ে বললেন প্রধান বিচারপতি

Date:

Share post:

অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব (Prakash Shrivastab)। “বিচারপ্রার্থীদের দ্রুত সুবিচার দিতে সর্বদা তৎপর থাকব”- সোমবার, কলকাতা হাইকোর্টের ৪২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

গত এপ্রিলে বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের অবসরের পর থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদটি শূন্য ছিল। এদিন কলকাতা হাইকোর্টের ১ নম্বর এজলাসে শপথ নেন প্রকাশ শ্রীবাস্তব। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। শপথ নিয়ে প্রকাশ শ্রীবাস্তব বলেন, দেশের সব থেকে পুরনো হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়ে তিনি আল্পুত। এই আদালতের বারে অনেক স্বনামধন্য আইনজীবী রয়েছেন। বিচারপ্রার্থীদের দ্রুত সুবিচার দিতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। ২০০৮ সালে বিচারপতি হিসাবে নিযুক্ত হন প্রকাশ শ্রীবাস্তব। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এলাহাবাদ হাইকোর্টে বদলি হয়েছেন।

advt 19

 

 

 

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...