Saturday, April 4, 2026

প্রকৃতি আরাধনার দিয়েই সূচনা মহাসপ্তমীর, কী এই নবপত্রিকা?

Date:

Share post:

বোধনে মধ্য দিয়ে সূচনা হয়েছে দুর্গাপুজোর। আজ মহাসপ্তমী। নবপত্রিকা স্নান। সাধারণের ভাষায় কলাবৌ স্নান। এদিন ভোর থেকেই বিভিন্ন নদীর ঘাটে ঘাটে চলছে নবপত্রিকা স্নানের পর্ব। এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। শাস্ত্র মতে, এদিনই নাকি সপরিবারে পিতৃগৃহে প্রবেশ করেন উমা। তাই শুদ্ধ করে উমাকে ঘরে তোলার পালা চলে সপ্তমী তিথিতে৷

বেলুড়মঠে মায়ের ঘাটে নবপত্রিকা স্নানের করানোর পরে তা স্থাপন করা হয় মূল মন্দিরে প্রতিমার পাশে। গঙ্গা-সহ উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন নদীর ঘাটে সকাল থেকে চলছে কলা বৌ স্নান।

কী এই নবপত্রিকা?

নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা হলেও আসলে নবপত্রিকা ন’টি উদ্ভিদ। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান।  এ যেন কৃষিপ্রধান বাংলার এক প্রতীক।

৯ দেবীজ্ঞানে ৯টি ওষধি বৃক্ষকে স্নান করানো হয়। নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজোর।

পাতা-সহ একটি কলা গাছের সঙ্গে অপর আটটি মূল ও পাতা সহ উদ্ভিদগুলি বাঁধা হয়। সঙ্গে এক জোড়া বেল দেওয়া হয়। সাদা অপরাজিতা লতা দিয়ে সবগুলিকে বাঁধা হয়। এই নবপত্রিকাকেই লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দিয়ে বধূর রূপ দেওয়া হয়। তাই এর লোকায়ত নাম কলাবৌ। কলাবাউকে সিঁদুর দিয়ে দেবীপ্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়।

আরও পড়ুন:অষ্টমী-নবমীতে বৃষ্টির পূর্বাভাস, একাদশীতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

নবপত্রিকা স্নানের পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে মহাপুজো।  মহাসপ্তমীতে প্রকৃতি আরাধনার মধ্য দিয়েই সূচনা হয় চিন্ময়ীর আরাধনা।

advt 19

 

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...