Friday, April 3, 2026

জামিন হল না শাহরুখ-পুত্র আরিয়ানের, ফের আগামিকাল শুনানি

Date:

Share post:

বুধবারও জামিন হল না শাহরুখ-পুত্র আরিয়ান খানের (Ariyan Khan)। ফের বৃহস্পতিবার হবে জামিনের শুনানি। এদিন, জামিনের শুনানি মুলতুবি রাখে মুম্বইয়ের স্পেশাল কোর্ট (Special Court)।

২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালায় NCB। গত সেখান থেকেই মাদক কাণ্ডে আরিয়ানের সঙ্গে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। ৭ অক্টোবর আরিয়ান খান সহ আটজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপর থেকে বারবার আরিয়ানের জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

আরও পড়ুন- চুঁচুড়ায় পুজোর থিমে ‘লক্ষ্মীর ভাণ্ডার’

এদিন, আদালতে আরিয়ান খানের জামিনের আর্জির উত্তর দেয় নারকটিক কন্ট্রোল ব্যুরো। জানায় তদন্তে এখন পর্যন্ত অবৈধ ভাবে মাদক কেনা ও সেবনে আরিয়ানের ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে। হলফনামায় আরিয়ান খানের জামিনের আবেদনের বিরোধিতা করে তদন্তকারী সংস্থা।

আরিয়ান খানের জামিনের পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার সকাল ১১টায়। ফলে আরিয়ান খানকে আরও এক রাত কাটাতে হবে আর্থার রোড জেলে।

advt 19

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...