Friday, June 26, 2026

মনমোহনকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, টুইটারে আরোগ্য কামনা মোদির

Date:

Share post:

এইমসে চিকিৎসাধীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডব্য। পাশাপাশি টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী মন মোহন সিং।এইমসে ভর্তি করানো হয় মনমোহনকে। বৃহস্পতিবার সকালে অবশ্য হাসপাতালের তরফে জানানো হয়েছে মনমোহনের শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তিনি এখন স্থিতিশীল।

পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও এইমসে যান প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে খবর নিতে। চিকিৎসক নীতীশ নায়েকের নেতৃত্বাধীন হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল মনমোহনের দেখাশোনা করছেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মনমোহনের চিকিৎসকদের কথা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

জ্বর এবং কিছু শারীরিক সমস্যা নিয়ে বুধবার দিল্লির এইমসে ভর্তি হন মনমোহন। ৮৯ বছরের এই কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য মনমোহন এর বেশ কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়ে এইমসে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর সুস্থতা কামনা করে একটি টুইট করে মোদী লিখেছেন, ‘আমি মনমোহনজির সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করি।’

advt 19

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...