Saturday, June 27, 2026

লখিমপুর হিংসায় দুঃখ প্রকাশ নির্মলার, তোপ দাগলেন অমর্ত্যকেও

Date:

Share post:

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লখিমপুর খেরিতে(Lakhimpur Kheri) হিংসার ঘটনায় এখনো টু-শব্দটি করেননি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মত নেতৃত্বরা। এই মাঝে সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ(Nirmala sitharaman)। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে অবশেষে লখিমপুর কাণ্ড নিয়ে প্রথম মুখ খুললেন কোন কেন্দ্রীয়। তিনি জানিয়ে দিলেন লখিমপুরে কৃষক হত্যার ঘটনা নিন্দনীয়। কিন্তু একই সঙ্গে জুড়ে দিলেন বিরোধী শাসিত রাজ্যগুলির বিভিন্ন অশান্তির ঘটনাকে।

হার্ভার্ডের কেনেডি স্কুলের মোসাভর-রহমনি সেন্টার ফর বিজ়নেস অ্যান্ড গভর্নমেন্ট আয়োজিত এক আলোচনাচক্রে আমন্ত্রিত ছিলেন অর্থমন্ত্রী। সেখানেই কৃষক মৃত্যুর প্রসঙ্গ উঠতেই তিনি জানান, লখিমপুর খেরির ঘটনা অবশ্যই নিন্দনীয়। পাশাপাশি ওই অনুষ্ঠান থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। নির্মলার মন্তব্য, পণ্ডিত মানুষেরা অনেক সময়েই নিজেদের পছন্দ-অপছন্দের মধ্যে বন্দি হয়ে থাকেন। আসল তথ্য বিশ্লেষণ করেন না। বিজেপি শাসিত রাজ্যের নয় বলে অনেক ক্ষেত্রে একই ধরনের হিংসার ঘটনাকে সামনে আনা হয় না। এই প্রবণতা ‘উদ্বেগের’।

নির্মলা আরো বলেন, ভারতের মতো দেশে আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারে। এমন নয় যে বিরোধী শাসিত রাজ্যগুলিতে হিংসার ঘটনা ঘটে না। কিন্তু যেহেতু সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী নেই সে কারণে অনেক ক্ষেত্রেই সেই সমস্ত ঘটনা প্রচারের আলোতে আসে না।

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...