Saturday, April 4, 2026

অর্থপাচার মামলায় অভিনেত্রী জ্যাকলিনের পরে এবার নোরা ফতেহির বিরুদ্ধে সমন 

Date:

Share post:

অর্থপাচার মামলায় অভিনেত্রী জ্যাকলিনের পরে এবার নোরা ফতেহির বিরুদ্ধে সমন জারি করা হলো । নোরা ফতেহির বিরুদ্ধে সমন জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের সন্ধান শুরু করেছে ইডি। একই মামলায় ইতিমধ্যেই আরেক অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধেও সমন জারি হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে জ্যাকলিনকে। ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত জনৈক সুকেশ চন্দ্রশেখরের কাছে নাকি বিদেশে টাকা পাঠাতেন জ্যাকলিন। সেই সংক্রান্ত তথ্য প্রমাণ ইডি কর্তাদের হাতে এসেছে বলে খবর। এর আগে সুকেশ এবং তাঁর স্ত্রীর বাড়ি তল্লাশিও হয়েছে। এই গোটা মামলায় বলিউডের বেশ কিছু সেলেব প্রত্যক্ষ ভাবে জড়িত বলে সন্দেহ ইডির।

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...