Monday, April 13, 2026

জামিন হয়নি আরিয়ানের, ছেলের জন্য দুশ্চিন্তায় বিপর্যস্ত খান পরিবার

Date:

Share post:

শাহরুখ ও গৌরী (Shahrukh Khan & gouri) দুজনেই খুব আশা করেছিলেন যে, বৃহস্পতিবার ছেলে আরিয়ান (Son Aryan Khan) নিশ্চয়ই জামিন পাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। আরিয়ানকে মন্নতে ফিরিয়ে আনতে অন্তত ২০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতেই হবে , এমনটাই জানাচ্ছে আদালত সূত্র । যার ফলে উদ্বেগ বাড়ছে খান পরিবারে। জানা গেছে সলমন খান বারবার আসছেন শাহরুখের কাছে । সলমনের আইনজীবীই এখন আরিয়ানের হয়ে মামলা লড়ছেন। ছেলের জন্য দুশ্চিন্তায় এই মুহূর্তে খাওয়া-ঘুম সব ছেড়েছেন শাহরুখ । গৌরীও। শাহরুখ নাকি এখন বাড়ির বাইরেই বেরোচ্ছেন না । তাই সলমন বারবার আসছেন বন্ধুর কাছে।

 

বলিউডের কিং খান এই মুহূর্তে সব দিক দিয়েই বিপর্যস্ত বিধ্বস্ত। ছেলে জেল হাজতে । একটা একটা করে বিজ্ঞাপনের কাজ চলে যাচ্ছে শাহরুখের হাত থেকে । ফলে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে খান পরিবার । এই মুহূর্তে সমস্ত শুটিংয়ের কাজ বাতিল করে দিয়েছেন শাহরুখ নিজেই। নতুন ছবি নিয়ে কথা বলছেন না কারও সঙ্গে। যদিও বলিউড প্রকাশ্যে শাহরুখের পাশে দাঁড়িয়েছে। তবুও এ বড় কঠিন সময় শাহরুখের জন্য।

advt 19

 

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...