Sunday, April 12, 2026

বিজয়া দশমীতেই গোয়ায় খুলল তৃণমূলের কার্যালয়, দলে যোগদান অব্যাহত

Date:

Share post:

গোয়ায় মজবুত হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Tmc) ভিত। কংগ্রেস-সহ অন্যান্য দল থেকে হেভিওয়েট নেতারা তৃণমূলে যোগ দেওয়ার পরে, বিজয়া দশমীতে সেখানে খুলল দলীয় কার্যালয়। শুক্রবার পানাজিতে দলীয় কার্যালয় খোলা হয়। এই মুহূর্তে গোয়ায় (Goa) রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian)।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফ্যালেরিও (Luizinho Faleiro)-সহ একঝাঁক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এরপর একাধিক নেতা-কর্মী অন্য দল থেকে জোড়া ফুল শিবিরে নাম লিখিয়েছেন।

আরও পড়ুন-ছত্তিশগড়ের যশপুরে বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ৪, আহত কমপক্ষে ১৫

বিজয়া দশমীর দিনও তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রইল। এদিন প্রাক্তন আপ নেতা ও সমাজসেবী জয়েশ শেঠ গোয়ানকর যোগ দিয়ছেন তৃণমূল কংগ্রেসে। এছাড়াও প্রাক্তন আপ নেতা ও প্রাক্তন কংগ্রেস (Congress) মুখপাত্র স্বাতী কেরকর এবং গোয়া বিজেপির মহিলা মোর্চার এক্সিকিউটিভ কমিটির প্রাক্তন সদস্য দীক্ষা তালবেনকর এদিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian) এবং লুইজিনহ ফ্যালেরিওর হাত ধরে যোগ দিয়েছেন তৃণমূলে।

সামনেই গোয়ায় বিধানসভার নির্বাচন। তার আগে যেভাবে বিজেপি, কংগ্রেস ও আপ ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছে তাতে অশনিসংকেত দেখছে বিজেপি। এদিন পানাজিতে দলীয় কার্যালয় খোলার পর এই উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়বে বলে মত তৃণমূল নেতৃত্বের।

advt 19

 

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...