Sunday, March 29, 2026

মর্মান্তিক! ভদ্রেশ্বরে রেললাইনে ভিডিও করতে গিয়ে কিশোরের মৃত্যু

Date:

Share post:

টিকটক ভিডিও করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরের। হুগলির (Hooghly) ভদ্রেশ্বরের ঘটনা। রেললাইনের ধারে কালভার্টের উপর দাঁড়িয়ে ভিডিও তুলছিল বন্ধুরা। পাশে দাঁড়িয়ে দেখছিল আরেক বন্ধু। নিমিষে ট্রেনের ধাক্কায় ছিটকে পরে মৃত্যু হল ওই কিশোরের। মর্মান্তিক এই ঘটনার ভিডিও (Video) সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম ধীরাজ প্যাটেল (Dhiraj Patel)। বয়স ১৬ বছর। ভদ্রেশ্বর ঝুপড়ির বাসিন্দা ছিল।

আরও পড়ুন-ত্রিপুরা: দশমীর রাতে আক্রান্ত যুবনেতা, দোষীদের শাস্তির দাবি তুলে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

দশমীর বিকালে তিন বন্ধু মিলে রেল লাইনের ধারে গিয়ে টিকটক (Tiktok) ভিডিও করছিল বলে সূত্রের খবর। ভদ্রেশ্বর কেবিনের কাছে এক কিশোরকে ঘুরিয়ে ফিরিয়ে ছবি তুলছিল একজন। তার পাশে দাঁড়িয়ে দেখছিল ধীরাজ। আপ তিন নম্বর লাইনে ব্যান্ডেলগামী একটি লোকাল ট্রেন সজোরে হর্ন বাজিয়ে সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল। ট্রেনের (Train) ধাক্কায় ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পাথরের উপর পরে ধীরাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি (Grp) দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। শেওড়াফুলি জিআরপি সূত্রে খবর, মাঝে মধ্যেই ওই তিন কিশোর টিকটক ভিডিও বানাত। সেই ভিডিও বানতে গিয়েই এই দুর্ঘটনা বলে খবর।তাদের কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে জিআরপি। ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

advt 19

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...