Tuesday, June 23, 2026

কার্যকরী সমিতির বৈঠক শুরু হতেই সোনিয়ার ঘোষণা “আমিই পূর্ণ সময়ের সভানেত্রী’

Date:

Share post:

জল্পনা ছিলই যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে পূর্ণ সময়ের স্থায়ী সভাপতি নিয়ে আলোচনা হবে। কিন্তু শনিবার কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠক শুরু হতেই সোনিয়া গান্ধী দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন যে, ‘আমিই পূর্ণ সময়ের সভানেত্রী’। রাহুল গান্ধীর পদত্যাগের পর থেকে দলের অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোনিয়া। শনিবার গুরুত্বপূর্ণ কার্যকরী সমিতির বৈঠকে আগামী সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু সোনিয়া স্পষ্ট জানিয়ে দেন, তিনি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রীর দায়িত্ব পালনে রাজি। পাশাপাশি তাঁর এই মন্তব্য কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশে

বিশেষ বার্তা হিসেবেও দেখছেন রাজনৈতিক সমালোচকরা। কারণ পরবর্তী সভাপতিকে হবে তা নিয়ে ইতিমধ্যেই বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে দলাদলি শুরু হয়ে গেছিল। যার প্রভাব পড়ছিল কংগ্রেসের অন্দরমহলে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আজকের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

দলের স্থায়ী সভাপতি নিয়ে নানা জনের নানা মন্তব্য করলেও এত দিন সোনিয়া গান্ধী নিজে একটি মন্তব্য করেনি। শনিবার কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে সেই বিক্ষুব্ধ নেতাদের নিশানা করে তিনি বলেন, ‘‘আপনারা যদি অনুমতি দেন, তা হলে আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী হতে পারি। আমি বরাবরই খোলামেলা পরিবেশে বিশ্বাস রেখে এসেছি। তাই সংবাদমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার কী প্রয়োজন?’’

 

advt 19

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...