Monday, March 23, 2026

বড়িশার “ভাগের মা”-এর দায়িত্ব নিতে চায় জিন্দলরা

Date:

Share post:

কলকাতার পুজোর অন্যতম আকর্ষণের কেন্দ্রে থাকে বেহালার বড়িশা ক্লাবের পুজো। বছর বছর বড়িশার অভিনব ভাবনা দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। গতবছর করোনায় দীর্ঘ লকডাউন ও পরিযায়ী শ্রমিকদের বিষয়টি মাথায় রেখে বড়িশা ক্লাবের “পরিযায়ী মা”-এর থিম সকলের নজর কেড়ে ছিল। সেই প্রতিমা সংরক্ষণ করেছিল রাজ্য সরকার।

 

এবার বড়িশার থিম ছিল “ভাগের মা”! এবারও সংরক্ষণ করা হবে বড়িশা ক্লাবের প্রতিমা। ক্লাব সূত্রে খবর, জিন্দল গোষ্ঠীর কর্তাদের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের কথাবার্তা অনেকটাই এগিয়েছে। নিউটাউনে জিন্দলের উদ্যোগে একটি সংগ্রহশালা তৈরি করা হচ্ছে। সেখানেই স্থায়ীভাবে বড়িশা ক্লাবের প্রতিমাটিকে রাখা হবে। যদিও সেই সংগ্রহশালা তৈরি হতে কিছুটা সময় লাগবে। তাই আপাতত জিন্দলের শালবনির একটি দফতরে সংরক্ষণ করা হবে বড়িশা ক্লাবের অভিনব “ভাগের মা” প্রতিমা।

জানা গিয়েছে, বড়িশা ক্লাবে পুজো দেখতে এসেছিলেন জিন্দল পরিবারের সদস্যা সঙ্গীতা জিন্দল। প্রতিমার অভিনব গঠনশৈলী, বাস্তবিক ভাবনা হৃদয় জয় করে নেয় সঙ্গীতাদেবীর। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রতিমাটিকে সংরক্ষণ করার ব্যাপারে আগ্রহ জিন্দল পরিবারের এই সদস্যা।

এবারও বড়িশা ক্লাবের পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের মতো এবারও তিনি এমন ভাবনার প্রশংসা করেন।

advt 19

 

 

 

 

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...