Saturday, June 20, 2026

সঙ্গীতশিল্পী রাশিদ খানকে খুনের হুমকি, ধৃত প্রাক্তন ড্রাইভার-অফিস অ্যাসিস্ট্যান্ট

Date:

Share post:

সঙ্গীতশিল্পী রাশিদ খানকে (Rashid Khan) খুনের হুমকি। গ্রেফতার করা হল প্রাক্তন গাড়িচালক-সহ দুজনকে। পাশাপাশি, ৫০ লক্ষ টাকা তোলা চাওয়া হয় বলেও অভিযোগ।

রাশিদ খানের অভিযোগ, দিনকয়েক আগে মোবাইলে একাধিকবার হুমকি ফোন (Phone) আসে। ফোনে তাঁর বড় মেয়েকে বলা হয়, বাড়ির সামনে স্নাইপার তাক করা আছে। শিল্পী বাড়ি থেকে বেরোলেই তাঁকে গুলি করা হবে। মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউ (Lucknow) থেকে রাশিদ খানের প্রাক্তন গাড়িচালক দীপক আউলাকা ও প্রাক্তন অফিস অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।

সূত্রের খবর, অল্প কিছুদিনের জন্য রাশিদের বাড়িতে ড্রাইভারের কাজ করেন দীপক। অপর অভিযুক্ত সঙ্গীতশিল্পীর অফিস অ্যাসিস্ট্যান্ট ছিলেন। খারাপ ব্যবহার এবং কাজের জন্য মাসকয়েক আগে ২ জনকেই কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, আক্রোশবশতই এই হুমকি-ফোন বলে জেরায় জানিয়েছেন দুই ধৃত। তাঁদের ট্রানজিট রিমান্ডে এরাজ্যে আনা হয়েছে।

advt 19

 

 

 

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...