Sunday, March 29, 2026

দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচেও জয় পেল এসসি ইস্টবেঙ্গল, ২-০ গোলে হারাল সালগাওকার এফসিকে

Date:

Share post:

প্রথম প্রস্তুতি ম‍্যাচের পর দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচেও জয় পেল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। শনিবার সকালে সালগাওকার এফসিকে ( Salgaocar Fc) ২-০ গোলে হারাল মানোলো ডিয়াজের দল। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন আমির দেরভিসেভিচ এবং সৌরভ দাস।

ম‍্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ছয় মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লাল-হলুদ মিডফিল্ডার আমির দেরভিসেভিচ। পেনাল্টি আদায় করেন আরেক বিদেশি টমিস্লাভ মার্সেলো। সালগাওকরের বিরুদ্ধে দুই বিদেশিকে মাঠে নামান লাল-হলুদ কোচ। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আমিরের জায়গায় নেমে ব্যবধান বাড়ান সৌরভ দাস। মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল করেন সৌরভ। ৬৫ মিনিটে প্রায় একক দক্ষতায় গোল করেন তিনি। এরপর বেশ কিছু আক্রমণ চালায় ইস্টবেঙ্গল। তবে গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় তারা। এদিন ম‍্যাচে লাল-হলুদের তিনকাঠির নিচে অরিন্দম ভট্টাচার্যকে খেলান ডিয়াজ।

আরও পড়ুন:ম‍্যাচ হারলেও, দলের খেলায় গর্বিত মর্গ‍্যান

advt 19

 

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...