Wednesday, June 17, 2026

বিচ্ছিন্ন যোগাযোগ, অসমে দুর্ঘটনার কবলে যুদ্ধবিমান সুখোই ৩০! 

Date:

Share post:

ভারতীয় বায়ুসেনার (Indian Air force) অন্যতম যুদ্ধবিমান সুখোই ৩০-এর দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৪২ মিনিটের পর থেকে র‍্যাডারে যুদ্ধবিমানটির কোন খোঁজ মেলেনি। অসমের (Assam) জোড়হাট থেকে আকাশে উড়েছিল সুখোই ৩০। প্রাথমিক অনুমান কার্বি আংলং জেলায় বিমানটি ভেঙে পড়েছে। বিস্তারিত তথ্য মেলেনি।

২ ইঞ্জিন এবং ২ আসন বিশিষ্ট সুখোই ৩০ (Sukhoi 30) ভারতীয় বায়ুসেনার এক অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান। শব্দের গতির দ্বিগুণ বেগে উড়তে পারে। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, রুদ্রম-৩ এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম রুশ যুদ্ধবিমান।সুখোই এভিয়েশন কর্পোরেশন নির্মিত এই এয়ারক্রাফ্ট আকাশ থেকে আকাশ এবং মাটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সুখোই ৩০ এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে। এবারে অসমে ঠিক কী ঘটেছে তা স্পষ্ট নয়।

 

Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...