Saturday, April 4, 2026

ত্রিপুরা: দশমীর রাতে আক্রান্ত যুবনেতা, দোষীদের শাস্তির দাবি তুলে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

Date:

Share post:

পুজো মিটতে না মিটতেই ফের ত্রিপুরায় শাসক বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত তৃণমূল। দশমীর রাতে যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্যকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের অভিযোগ, গতকাল শুক্রবার রাতে বাড়ির সামনেই পুজো মণ্ডপে যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত যুব তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

বিজেপির মদতেই এ ধরনের ঘটনা ঘটছে বলে সরাসরি দাবি করেছেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির সভাপতি সুবল ভৌমিক। তাঁর কথায়, ত্রিপুরায় দুর্গাপুজো খুব বড় উৎসব। সারাবছর ত্রিপুরাবাসী পুজোর দিনগুলির জন্য অপেক্ষায় থাকে। কিন্তু ত্রিপুরার বিজেপি সরকার মানুষকে সেই উৎসব শান্তিতে পালন করতে দেয়নি। অষ্টমীর রাতে ধর্মনগরে বিজেপি দুষ্কৃতীরা তৃণমূলের কার্যালয় ভাঙচুর করে। দশমীর রাতে রাজ্যের প্রতিষ্ঠিত যুবনেতা শান্তনু সাহার উপর তার বাড়ি বনমালীপুরে কাছেই চড়াও হয় ১০-১২টি বাইকে চেপে আসা দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে হেলমেটে মুখ ঢেকে মারধর করে শান্তনুকে। তারা বলতে থাকে, বনমালীপুরে কেউ তৃণমূল করতে পারবে না।

সুবল ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করে বলেন, “যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলে পুলিশ, বিচার ব্যবস্থা আমার হাতে, সেই রাজ্যে এমন ঘটনা তো স্বাভাবিক। পুলিশ রাজ, মাফিয়া রাজ কায়েম করে রাজ্যে শাসন করছে বিপ্লব দেব। কিন্তু মানুষ এখন অনেক সংঘবদ্ধ। তাই আর দিনের আলোয় নয়, রাতের অন্ধকারে বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে শাসক দলের গুন্ডারা। চম্বলের ডাকাতদের মতো বিজেপি সরকার ত্রিপুরায় লুটপাটের রাজনীতি শুরু করেছে। সাড়ে তিন বছরের শাসনে মানুষের নাভিশ্বাস উঠছে। কেন্দ্রীয় নেতৃত্বকে সব জানিয়েছি। তাঁরা প্রতিনিয়ত যোগাযোগ করছেন আমাদের সঙ্গে। উৎসব মিটলেই বৃহত্তর আন্দোলন হবে ত্রিপুরায়।”

এই ঘটনার প্রতিবাদে আজ, শনিবার বিকেলে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের মাধ্যমে পূর্ব আগরতলা থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, দুর্গাপুজোর ঠিক আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন যুবনেতা শান্তনু সাহা। ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর সেখানে দুর্দান্ত ভাবে সংগঠনের কাজ করছিলেন এই তৃণমূল যুবনেতা। সেই আক্রোশ থেকেই বিজয়া দশমীর রাতে পরিকল্পনা করে তাঁকে মারধর করা হয়েছে বলেই দাবি শান্তনুর।

Tripura-tmc-youth leader-injured-durga pujo-bjp

আরও পড়ুন: জ্বালানী নিক্ষেপ ন্যায্যতা! কল্যাটা পেট্রোল পেরলো ১০৬ টাকা

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...