Saturday, April 4, 2026

পুজো মিটতেই উপনির্বাচনের প্রস্তুতি, লক্ষ্মী পুজোর পর প্রচারে অভিষেক

Date:

Share post:

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও বাঙালির সর্বশেষ্ঠ উৎসব দুর্গাপুজো(DurgaPuja) উপলক্ষে এই কয়েকটা দিন সমস্ত রকম রাজনৈতিক প্রচার বন্ধ রেখেছিল দলগুলি। তবে পুজো পর্ব মিটতেই এবার নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা-এই চার কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্রগুলিতে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই প্রচারসূচি চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষ থেকেই প্রচার শুরু করবেন অভিষেক।

আরও পড়ুন:মঙ্গলবার সকালেই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়

জানা যাচ্ছে, আগামী ২৩ অক্টোবর থেকে খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটার প্রচার শুরু করে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ অক্টোবর লক্ষ্মীপুজো। লক্ষ্মীপূজো মিটলেই ২৩ থেকে শুরু হচ্ছে প্রচার। প্রথমেই খড়দহ। ওইদিনই গোসাবা। তার পর ২৫ তারিখ দিনহাটা। এরপর ২৬ তারিখে যাওয়ার কথা শান্তিপুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অন্যান্য নেতৃত্বরও প্রচার সূচী প্রস্তুত রাখা হচ্ছে। তারকা প্রচারকদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসূচিও প্রস্তুত করছে দল।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন দুর্গোৎসবের মধ্যে কোনওরকম প্রচার না রাখার জন্য। সেইমতো ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোনওরকম প্রচার কর্মসূচী রাখা হয়নি তৃণমূলের তরফে। উৎসবের মাঝে এই সময়কালে জনসংযোগ জারি রেখেছিল তৃণমূল নেতৃত্বরা। এবার ৪ কেন্দ্রে উপনির্বাচনকে হাতিয়ার করে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করে দিতে চলেছে ঘাসফুল শিবির।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...