Thursday, June 25, 2026

নেতাজি তাঁর প্রাপ্য সম্মান পাননি: কংগ্রেসকে খোঁচা অমিত শাহের

Date:

Share post:

আন্দামান সফরে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে দেশের প্রথম স্বাধীনতার স্বাদ পাওয়া এই দ্বীপপুঞ্জে দাঁড়িয়ে নেতাজি বন্দনায় মুখর হলেন শাহ। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপটির নাম সুভাষ চন্দ্রের নামে রাখার কথা ঘোষণা করার পাশাপাশি নেতাজির প্রসঙ্গ টেনে বিরোধীদেরও খোঁচা দিতে ছাড়লেন না অমিত শাহ।

কংগ্রেসকে রীতিমতো খোঁচা দিয়ে এদিন অমিত শাহ জানান, নেতাজির সঙ্গে সম্পূর্ণরূপে অবিচার করা হয়েছিল। যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকা উচিত। দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজীর যে অবদান ছিল তার যোগ্য সম্মান তাঁকে দেওয়া হয়নি। পাশাপাশি অমিত শাহ বলেন, “চলতি বছর আমরা আজাদি কা অমৃত মহোৎসবের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর  ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছি। আমরা যখন নেতাজির জীবনের উপর নজর দিই, আমরা দেখতে পাই যে, তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তাঁকে ইতিহাসে যোগ্য স্থান দেওয়া হয়নি।” একই সঙ্গে তিনি জানান, “যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের ইতিহাসে স্থান করে দিতে হবে। এজন্য আমরা রস দ্বীপের নামকরণ করেছি নেতাজির নামে।”

advt 19

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...