Wednesday, June 24, 2026

ধোনিকে ধরে রাখার জন্য প্রথমেই রিটেনশন কার্ড ব্যবহার করবে সিএসকে, জানালেন এক কর্তা

Date:

Share post:

২০২২ সালে আইপিএলে( Ipl) চেন্নাই সুপার কিংসের ( chennai super kings) হয়ে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে( ms dhoni)। রবিবার এমনটাই জানালেন চেন্নাইয়ের এক কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ধোনিকে ধরে রাখার জন্য প্রথমেই রিটেনশন কার্ড ব্যবহার করা হবে। কারণ ওর মতো নেতার দলে  প্রয়োজন আছে। ২০২১ আইপিএলে ধোনির মন্তব্যে তৈরি হয়েছিল ধোঁয়াশা। যেখানে তিনি বলেছিলেন আগামী বছর আইপিএলে খেলবেন। সেখানে একটা প্রশ্ন উঠেছিল তবে কি আগামী বছর তাঁর প্রিয় দলেই খেলবেন মাহি? সেটাই স্পষ্ট করে জানিয়ে দেন সিএসকের কর্তা, যে ২০২২-এ সিএসকের হয়ে খেলবেন ক‍্যাপ্টেন কুল।

এদিন এক সংবাদ সংস্থায় সাক্ষাৎকারে সেই নাম প্রকাশ না করা কর্তা বলেন,”কতজন ক্রিকেটারকে ধরে রাখা হবে সেটা এখনও জানি না। তবে ধোনির ব্যাপার একেবারে আলাদা। তাই ওকে ধরে রাখার জন্য প্রথমেই রিটেনশন কার্ড ব্যবহার করা হবে। কারণ ওর মতো নেতার দলে  প্রয়োজন আছে।” এরপরেই তিনি আরও বলেন, “পরের বছর আরও দুটি দল বাড়বে। ফলে বাড়বে প্রতিযোগিতা। এমন অবস্থায় ধোনির মতো নেতাকে সবাই নিতে চাইবে। তবে আমরাও আমাদের অধিনায়ককে ধরে রাখতে চাই।”

আরও পড়ুন:অশ্বিনের টি-২০ বিশ্বকাপে দলে জায়গা নিয়ে কী বললেন বিরাট?

advt 19

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...