Thursday, June 25, 2026

অশ্বিনের টি-২০ বিশ্বকাপে দলে জায়গা নিয়ে কী বললেন বিরাট?

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড( india-England) টেস্ট সিরিজে সুযোগ পেয়েও মাঠে নামা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের( R Ashwin)। ম‍্যাচ না খেললেও, বহুদিন পর টি-২০( T-20) দলে জায়গা পেয়েছেন অশ্বিন। টি-২০ বিশ্বকাপের দলে অশ্বিনের জায়গা নিয়ে, ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli) বলেন, সাদা বলের ক্রিকেটে ভাল খেলার পুরস্কার দেওয়া হয়েছে অশ্বিনকে।

টি-২০ বিশ্বকাপে অশ্বিনের সুযোগ হওয়া নিয়ে বিরাট বলেন,” সাদা বলের ক্রিকেটে ভাল খেলার পুরস্কার দেওয়া হয়েছে অশ্বিনকে। অশ্বিন খুব সাহসের সঙ্গে বল করছে। এটা ওকে পাল্টে দিয়েছে। পোলার্ডের মতো ব্যাটারকেও ঠিক জায়গায় বল ফেলতে দ্বিধা করছে না ও। টি২০ বিশ্বকাপে দলে নিয়ে সাদা বলের ক্রিকেটে ভাল খেলার পুরস্কার দেওয়া হয়েছে অশ্বিনকে। রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন এক সঙ্গে খেললে দলের ভাল হবে।”

এদিকে টি-২০ বিশ্বকাপে দলে সুযোগ পাননি যুজবেন্দ্র চ‍্যাহল। চ‍্যাহেলের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে বিরাট বলেন,”চ‍্যাহালকে বাদ দেওয়া বেশ কঠিন সিদ্ধান্ত। রাহুল চাহার বেশ জোরে বল করতে পারে, সেই জন্য ওকে দলে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কাতে ভাল করেছে ও। এখানে পিচ স্লো হবে, যারা জোরে বল করতে পারবে, তারা সুবিধা পাবে। রাহুল জোরে বল করে, উইকেটে বল রাখতে পারে সেই জন্য টি-২০ বিশ্বকাপের দলে ওকে নেওয়া হয়েছে।”

আরও পড়ুন:বিরাটদের প্রতিভা আছে, কিন্তু আরও পরিণত হতে হবে, বললেন বিসিসিআই প্রেসিডেন্ট

advt 19

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...