Thursday, June 25, 2026

বিরাটদের প্রতিভা আছে, কিন্তু আরও পরিণত হতে হবে, বললেন বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ( T-20 world cup)। ২৪ অক্টোবর পাকিস্তানের ( Pakistan ) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে বিরাট কোহলির ( virat kohli) দল। বিশ্বকাপে ভারতের নামার আগে, বিরাটদের নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci president)  সৌরভ গঙ্গোপাধ্যায় ( sourav ganguly) । বললেন,বিশ্বকাপ জেতার প্রতিভা ভারতীয় দলের আছে। শুধু একটু ম্যাচুরিটি দেখাতে হবে ছেলেদের।

বিসিসিআই সভাপতির বক্তব্য , “কেউ সহজে চ্যাম্পিয়ন হয় না। টুর্নামেন্টে নামলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না। এইজন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এর সঙ্গে একটু ম্যাচুরিটিও দেখাতে হয়।” টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলকে নিয়ে বলতে গিয়ে সৌরভ শনিবার আরও বলেছেন, এই ভারতীয় দলে সবার রান করা বা উইকেট নেওয়ার ক্ষমতা আছে। শুধু বিশ্বকাপ জেতার জন্য যে মানসিক স্থিতির প্রয়োজন, সেটা থাকলেই হবে। তাঁর মতে, এখনই টুর্নামেন্ট জয়ের কথা না ভেবে ভারতীয় দলের উচিত শুধু পরের ম্যাচে ফোকাস করা। “ভারতীয় দল যখনই যে টুর্নামেন্টই খেলুক, চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসাবেই খেলতে নামে। কিন্তু তার মানে এটা নয় যে, কেউ উইকেটে গিয়ে গার্ড নেবে আর ভাববে যে আমি বিশ্বকাপ জিততে এসেছি। খুব গুরুত্বপূর্ণ হল পরের বলটা সামনে কী আসছে সেটা নিয়ে ভাবা। ফাইনাল পর্যন্ত এভাবেই যেতে হবে।” বক্তব্য সৌরভের।

টি-২০ বিশ্বকাপের আগে একটি ওয়েবসাইটে সৌরভ আরও বলেছেন, তিনি মনে করেন না  আইপিএলের মতো এবারও লো-স্কোরিং ম্যাচ হবে। শারজায় রান যদি বা কম ওঠে, দুবাইতে ভাল রানই উঠবে। আর আবুধাবিতে সব সময়ই ব‍্যাটারদের জন্য বাড়তি সুবিধা রয়েছে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...